Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল আথারটন ও নাসের হুসেইন। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকার দল থেকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনকে বাদ দিয়েছে। কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের ছেলেদের নেওয়া একটি সাক্ষাৎকার সম্প্রচারের পর, পিসিবির ঘোষিত ছয় সদস্যের প্যানেলে তাদের নাম রাখা হয়নি। 

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময় ‘স্কাই স্পোর্টস’-এ ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন।

উল্লেখ্য, ২০২৪ সালে ইংল্যান্ড যখন সর্বশেষ পাকিস্তান সফর করেছিল, তখন আথারটন ও হুসেইন—উভয়ই ধারাভাষ্যকার দলের সদস্য ছিলেন।

লর্ডস টেস্ট চলাকালে প্রচারিত ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় পিসিবি তাদের খেলোয়াড়দের বিকেলের সেশনে মাঠে নামানো থেকে বিরত রাখার হুমকি দিয়েছিল বলে জানা গেছে।

সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান অভিযোগ করেন, কর্তৃপক্ষ অবহেলা ও বিচ্ছিন্নতার মাধ্যমে ইমরান খানকে ‘পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা’ করছে।


ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় ছেলে কাসিম জানান, কারাগারে বেশ কয়েকজন রাজনৈতিক বন্দি মারা গেছেন এবং পাকিস্তান সরকার তার বাবার ক্ষেত্রেও একই পরিকল্পনা করছে।

তারা আরও দাবি করেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রতিদিন ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া তারা অভিযোগ করেন, পাকিস্তান কর্তৃপক্ষ ‘কারিগরি কারণ’ দেখিয়ে তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে পাকিস্তান সরকার এসব দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ইমরান খানের আত্মীয়, আইনজীবী বা চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে বাধা দেয়নি।

সাক্ষাৎকারটির রাজনৈতিক প্রকৃতির কারণে পিসিবি খেলোয়াড়দের মাঠ থেকে প্রত্যাহার করার হুমকি দেয় এবং স্কাই স্পোর্টসের কাছে অভিযোগও জানায়। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি এই সাক্ষাৎকারটি দেশে প্রচার করেনি।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের দৃষ্টিশক্তির ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে, যা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের জন্য যথাযথ চিকিৎসা সুবিধার দাবি জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

আরও পড়ুন

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম