Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

Advertisement

বিরাট কোহলিকে অনেকেই প্রাথমিকভাবে দেখে ‘অহংকারী ও দাম্ভিক’ বলে মনে করতেন। মাঠের মধ্যে তিনি যে আচরণ করতেন, তাতে ‘রগচটা’ বলে মনে হওয়া স্বাভাবিক। এমনটি বলেছেন- দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। 

ডিভিলিয়ার্স বলেন, ‘হ্যাঁ। আর মনে হয় যে সেই ব্যাপারটার সঙ্গে কোহলিও একমত হবে। ওকে দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হত।’

বিষয়টি ব্যাখ্যা করে প্রাক্তন তারকা জানান, আসলে বিরাটের মধ্যে মারাত্মক আত্মবিশ্বাস ছিল। সেটা থেকেই মনে হত যে ভারতীয় তারকা ক্রিকেটার হয়তো অহংকারী। 

ডিভিলিয়ার্স আরও বলেন, ‘আত্মবিশ্বাস বেশি ছিল বিরাট কোহলির। আর বিরাট বরাবরই সেরকমভাবেই খেলে এসেছে। কখনও কখনও সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। ওকে দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হত।’

প্রোটিয়া এই তারকা বলেন, ‘এটা আমার প্রথম ধারণা ছিল। আমি কথাটা সবসময় ঠাট্টার ছলেই বলে আসি। আমার মনে হয় যে ও আমার সঙ্গে একমত হবে। বিরাটের বয়স যখন ১৯, ২০, ২১ ছিল, তখন অত্যন্ত আত্মবিশ্বাসী তরুণ ক্রিকেটার ছিল। অবশ্য ব্যাপক সাফল্য পাওয়ার জন্য প্রাথমিকভাবে সেটা দরকারও হয়। আপনাকে নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হয়। আর সময়ের সঙ্গে সেই আত্মবিশ্বাস সামলানোর বিষয়টা আপনি শিখেই যাবেন।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে এবং ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে আরও বেশি স্থিতিশীল হয়ে ওঠার সঙ্গে-সঙ্গে সেই ব্যাপারটা ফিকে হয়ে গিয়েছিল। আমার মনে হয়, তরুণ বয়সে ওর অনেক কিছু প্রমাণ করার ছিল। সেই ব্যাপারটা পরবর্তীতে কমে গিয়েছিল। এর ফলে মানুষের সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার যে বিষয়টা ছিল, সেটাও বদলে গিয়েছিল।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল, নিজেই জানালেন লড়াইয়ের কথা

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

ভারতকে আটকে দিয়ে ‘ফাইনালে’ ওয়েস্ট ইন্ডিজ

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

আরও পড়ুন

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম