Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Advertisement

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি নেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দরে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘দুই ঘণ্টার ট্রানজিটে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি ডেলিগেশন নিয়ে তার সঙ্গে কথা বলতে পেরেছি। বাংলাদেশের উদ্দেশে তিনি একটি ভিডিও বার্তাও দিয়ে গেছেন। সব মিলিয়ে খুব ভালো পরিবেশে মিটিংটা করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত আলোচনা করেছি, ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশ আরও কীভাবে কাজ করতে পারে। ফিফা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন, আসিয়ান কাপে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এবং এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে কি না।’

বাফুফে সভাপতি বলেন, ‘আমরা আরও ইউরোপিয়ান দেশে খেলতে চাই, ইউরোপেও খেলতে চাই। কীভাবে ফিফা উইন্ডোকে আরও উন্মুক্ত করা যায়, যেন বিভিন্ন কনফেডারেশনের দলগুলো একে অপরের সঙ্গে খেলতে পারে, সেটা নিয়েও কথা হয়েছে।’

তাবিথ আউয়াল বলেন, ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় যে অর্থগুলো এখনো খরচ হয়নি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রকল্পগুলো প্রস্তুত হওয়ার প্রক্রিয়ায় আছে। একটু গতি পেলে ফিফা প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এসে প্রকল্পগুলো উদ্বোধন করতে চান।’

বাংলাদেশে ফিফা সভাপতির ভবিষ্যৎ সফর নিয়েও আশাবাদী বাফুফে সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হয়ে গেলে, সিলেটে হাইব্রিড পিচের কাজ শুরু হলে অথবা দুটি স্টেডিয়ামের মেরামত ও ফ্লাডলাইটের কাজ শুরু হলে ফিফা সভাপতির বাংলাদেশে আসার একটি কারণ তৈরি হবে। প্রেসিডেন্ট ইজ রেডি টু কাম এনিটাইম।’

তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আলো জ্বালানোর পরিকল্পনার কথা জানিয়েছি। পাশাপাশি ক্লাস ফোর থেকে স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও জানিয়েছি। এসব অগ্রগতি নিয়ে ফিফা প্রেসিডেন্ট অনেক এক্সাইটেড হয়েছেন।’

ফিফা সভাপতি নির্বাচন কিংবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেছেন তাবিথ। তিনি বলেন, ‘ইলেকশন বা রাজনৈতিক ইস্যু নিয়ে আমাদের কোনো কথা হয়নি। আমরা মূলত ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছি। ১৮ নভেম্বর কারা ফিফা সভাপতি পদে মনোনয়ন জমা দেন, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। এরপর হয়তো আমরা আমাদের অবস্থান নিতে বা প্রকাশ করতে পারব।’

বাংলাদেশের ফুটবল ফিফার কাছে কতটা গুরুত্ব পাচ্ছে- এমন প্রশ্নে তাবিথের জবাব, ‘আমি তো অনেস্টলি মনে করি, বাংলাদেশ ফুটবল অনেক অগ্রাধিকার পেয়েছে। আমি বিশ্বাস করি, তিনি সরেজমিনে যেসব তথ্য নিয়ে যাচ্ছেন, তাতে তিনি আমাদের কাজে অগ্রগতি দেখে ইমপ্রেসড হবেন।’

ফিফার কাছ থেকে আরও সহযোগিতা পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন বাফুফে সভাপতি। তার কথায়, ‘আমরাও আশা করি, ফিফা থেকে আমরা আরও অ্যাসিস্ট্যান্স পাব। কারণ এক্সাইটমেন্টটা এখন তৈরি হয়ে গেছে।’

বাফুফে সভাপতি বলেন, ‘বাংলাদেশ প্রতিটি ফিফা ইভেন্টে অংশগ্রহণ করছে। এতে অন্তত ফিফার কাছে প্রমাণ হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত সিরিয়াস এবং বাংলাদেশ সরকার ফুটবলের পেছনে খুবই প্যাশনেট।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

বাফুফের কাণ্ড!

বাফুফের কাণ্ড!

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ

আরও পড়ুন

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

এই বয়সে মেসি যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম