Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

ছবি-এআই সম্পাদিত

Advertisement

২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের প্রথম দিনের তিনটি ম্যাচের মধ্যে দুটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচগুলোতে খেলার কথা ছিল রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি এফসি এবং আবাহনীর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই দুটি ম্যাচ আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন এই ম্যাচ দুটি আগামীকাল একই ভেন্যুতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জ স্টেডিয়ামে রহমতগঞ্জের প্রতিপক্ষ হবে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ হবে আবাহনী।

তবে গোপালগঞ্জে ফরটিস এফসি এবং ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম