Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

সংগৃহীত

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকা পা রেখেছেন। যদিও কোনো আনুষ্ঠানিক সফর নয়, ভুটান যাওয়ার পথে কিছুক্ষণের জন্য ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি।  

ফিফা সভাপতির সম্ভাব্য আগমনকে সামনে রেখে গতকাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। যদিও তখন তার আসা নিয়ে ধোঁয়াশা ছিল। শেষমেশ ইনফান্তিনো ঢাকাতে এলেন আজ। 

খুব বেশিক্ষণের জন্য ঢাকায় থাকবেন না তিনি। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পা রেখেছেন। ঘণ্টা দুয়েকের মতো থেকেই তিনি ভুটানের বিমানে উঠবেন।

আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেছেন ফিফা সভাপতি। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য সহ-সভাপতিরা।

ফিফা সভাপতি মরক্কো থেকে এসেছেন ঢাকায়। তার মূল গন্তব্য ভুটানের রাজধানী থিম্পুতে। তবে মরক্কো থেকে থিম্পুর যাওয়ার সরাসরি ফ্লাইট নেই, যে কারণে তাকে এখানে বিরতি নিতে হয়েছে।

ফিফা সভাপতি অবশ্য পূর্ণাঙ্গ সফরে একবার ঢাকায় এসেছিলেন। ২০১৯ সালে এই অক্টোবরেই তিনি বাফুফেতে আসেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ক্ষমা চেয়েও ‘তাদের’ মন গলাতে পারলেন না ইনফান্তিনো

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

ট্রাম্পের বিতর্কিত হস্তক্ষেপের পর বিশ্বকাপের নিয়ম কঠোর করছে ফিফা

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ, আটকে যেতে পারে খেলোয়াড় নিবন্ধন

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ, আটকে যেতে পারে খেলোয়াড় নিবন্ধন

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

আরও পড়ুন

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

‘ইয়ামালই বিশ্বসেরা’— ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে বললেন নেইমার

সুখবর পেলেন রিজওয়ান

সুখবর পেলেন রিজওয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম