Logo
Logo
×

Advertisement

খেলা

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Advertisement

ফিফার সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর সম্ভাব্য চতুর্থ মেয়াদের পথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা। সাবেক এই ডিফেন্ডার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

তিন মেয়াদ ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনো আবারও সভাপতি পদে থাকার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার নেতৃত্ব, ফিফার প্রশাসন ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। এমন প্রেক্ষাপটে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ৫৫ বছর বয়সি ভেগা।

প্রার্থিতার ঘোষণা দিয়ে ভেগা বলেন, তার মূল লক্ষ্য ফুটবলের সেবা করা। তিনি বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় ঐক্যবদ্ধ করতে, ফিফায় দীর্ঘমেয়াদি সংস্কার আনতে, সংস্থাটিকে আরও আধুনিক করতে এবং হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করতে চান।

বর্তমান ফিফা প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি বা প্রশাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়। খেলাটির সঙ্গে যুক্ত ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, ক্লাব, লিগ, জাতীয় অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সব পক্ষেরই সমান অধিকার রয়েছে।

ভেগার মতে, বর্তমান নেতৃত্বের অধীনে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্বল শাসনব্যবস্থার কারণে বিশ্ব ফুটবল পরিবারের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি মনে করেন, এই বিভাজন আরও বাড়তে দেওয়া উচিত নয়।

স্প্যানিশ অভিবাসী পরিবারের সন্তান ভেগার জন্ম ও বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে তিনি দেশের বিভিন্ন ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন। ১৯৯৮-৯৯ মৌসুমে টটেনহ্যামের হয়ে ইংলিশ লিগ কাপ জয়ের স্বাদ পান তিনি।    

পরবর্তীতে স্কটিশ ক্লাব সেল্টিকে ধারে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে স্কটিশ ট্রেবল জেতেন। ক্যারিয়ারের শেষদিকে ইংল্যান্ডের ওয়াটফোর্ডের জার্সিও গায়ে তুলেছিলেন তিনি।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন ভেগা। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেন। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

এর আগে ২০১৯ ও ২০২২ সালের ফিফা সভাপতি নির্বাচনেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এবার সরাসরি প্রার্থিতার ঘোষণা দিয়ে ইনফান্তিনোর সামনে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক এই সুইস ফুটবলার।

এখন দেখার বিষয়, ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথে ভেগার এই প্রার্থিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে পারে এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে নতুন কোনো পরিবর্তনের সুযোগ তৈরি হয় কি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

আরও পড়ুন

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম