Logo
Logo
×

Advertisement

খেলা

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

Advertisement

ফিফার নির্বাচনের আগে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ের কৌশল হিসেবে ২১১ দেশকে ৬০, ৪৩২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লাভবান হবে বাংলাদেশ সহ বাকি দেশগুলো। 

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আগামী চার বছরে সদস্য দেশগুলোর ফুটবলের উন্নয়নে মোট ৬০,৪৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। সেই প্রস্তাব কার্যকর হলে প্রত্যেক সদস্য দেশ চার বছরে প্রায় ২৩৭ কোটি টাকা করে পেতে পারে। বাংলাদেশও পাবে সেই অর্থ। 

বর্তমানে চার বছরের জন্য সদস্য দেশগুলোকে প্রায় ৯৫ কোটি করে টাকা দেওয়া হয়। ফলে প্রস্তাব পাশ হলে বরাদ্দ আরও বাড়বে। গত ২৮ সেপ্টেম্বর ছয় মহাদেশের ফুটবল সংস্থাকে চিঠি পাঠিয়ে নিজের প্রস্তাবের কথা জানিয়েছেন ফিফা সভাপতি।

আগামী ডিসেম্বর মাসে ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। সেখানে অনুমোদন মিললে আগামী বছর মার্চে ফিফা কংগ্রেসে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি পেশ করা হবে। দুই স্তরেই অনুমোদন পেলে সদস্য দেশগুলি ফুটবলের পরিকাঠামো ও উন্নয়নের জন্য বাড়তি অর্থ পাবে।

চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যেই এই প্রস্তাব আনা হয়েছে। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ঐকমত্যে পৌঁছতে পারব। বিশ্বের প্রতিটি প্রান্তে ফুটবলের বিকাশ ঘটানোই ফিফার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।’

আগামী বছর ১৮ মার্চ মরক্কোয় ফিফা কংগ্রেসে সভাপতি পদের নির্বাচন হওয়ার কথা। তার আগে ইনফান্তিনোকে নিয়ে বিতর্কও কম হয়নি। চলতি বছরের বিশ্বকাপকে কেন্দ্র করে একাধিক ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশ্বকাপের স্বত্ব বিক্রি সংক্রান্ত তার প্রস্তাব নিয়েও আপত্তি উঠেছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় ফিফা সভাপতিকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ, আটকে যেতে পারে খেলোয়াড় নিবন্ধন

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ, আটকে যেতে পারে খেলোয়াড় নিবন্ধন

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে বাধা হতে চান সাবেক সুইস ফুটবলার

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

আরও পড়ুন

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

বাটলার ও ব্রডের চোখে শতাব্দীর সেরা ১০ বোলার যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম