Logo
Logo
×

Advertisement

খেলা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

Advertisement

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা। তীরে গিয়ে তরী ডুবল তাদের। বুদ্ধির খেলায় পরাস্ত লংকানরা। দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।

প্রভিন রত্নায়েকে এবং জেনিক লিয়ানাগের দায়িত্বশীল ইনিংসে জয়ের দুয়ারে চলে যায় শ্রীলংকা। কিন্তু পাকিস্তানের দুই তারকা পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির কৌশলের কাছে পরাস্ত হন লিয়ানাগে ও দাসুন শানাকা।

একটা পর্যায়ে ৪৩.৩ ওভারে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৫৩ রান। জয়ের জন্য ৩৯ বলে প্রয়োজন ছিল মাত্র ৫৩ রান। ৬০ ও ২৬ রানে তখন ব্যাটিংয়ে ছিলেন জানিথ লিয়ানাগে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা। 

স্বীকৃত এই দুই সেট ব্যাটসম্যান উইকেটে থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল শ্রীলংকার টিম ম্যানেজমেন্ট। কিন্তু হারিস রউফের করা ৪৪তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিয়ানাগে। তিনি ৭৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে আউট হন।

জানিথ লিয়ানাগে আউট হওয়ার পর চাপে পড়ে যায় শ্রীলংকা। ঠিক পরের ওভারে বল করতে এসে দ্বিতীয় ডেলিভারিতে দাসুন শানাকাকে ক্যাচ তুলতে বাধ্য করেন শাহিন শাহ আফ্রিদি। শানাকা ফেরেন ১৮ বলে ২৮ রান করে।

শানাকা আউট হওয়ার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেন দলটির কোচ গ্যারি কার্স্টেন। 

২০১১ সালে ভারতকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া গ্যারি কার্স্টেনকে সম্প্রতি নিয়োগ দেয় শ্রীলংকা। উদ্দেশ্যে আগামী বছর বিশ্বকাপ জয়। কিন্তু আজ লংকান তারকাদের পারফরম্যান্সে হতাশ কোচ কার্স্টেন। 

শানাকা আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩৭ রানে জয় পায় পাকিস্তান।

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা।

আগে ব্যাট করতে নেমে সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করে ম্যাচ সেরা হন সালমান আলি আগা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

সুখবর পেলেন রিজওয়ান

সুখবর পেলেন রিজওয়ান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান

প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

আরও পড়ুন

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম