Logo
Logo
×

Advertisement

খেলা

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

Advertisement

মায সাদাকাত ও শাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের রানের রেকর্ড। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৩ উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টিতে ২১৫-ই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২১ সালের ১৬ ‍জুলাই ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে রেকর্ড ২৩২ রান করে পাকিস্তান। 

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে তারা ৪১ বলে ৫৫ রান করেন। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন ফখর জামান।

এরপর তরুণ ব্যাটসম্যান মায সাদাকাতকে সঙ্গে নিয়ে রীতিমতো ঝড় তুলেন অধিনায়ক ফারহান। দ্বিতীয় উইকেটে তারা ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ৫০তম ম্যাচে ১২তম ফিফটি হাঁকিয়ে ফেরেন ফারহান। তিনি ৪৪ বলে চারটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ফেরেন।

তৃতীয় উইকেটে হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৩১ বলে ৭২ রানের জুটি গড়েন মায সাদাকাত। তিনি শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে ক্যাচ তুলে দেন। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার আগে ৫১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯৬ রান করেন সাদাকাত। আগের ম্যাচে ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে অবদান রাখেন।

চলতি মাসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মায সাদাকাতের। এশিয়ান গেমেসে ভারতের মতো চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলতে নেমে ১৮ বলে ২৩ রান করে ছিলেন সাদাকাত। এরপর দুই ম্যাচে টানা ফিফটি হাঁকান তিনি। আজ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

‘নিষেধাজ্ঞা’ তুলল না পিসিবি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

২.৫ বছরে ৪ অধিনায়ক দেখল পাকিস্তান দল

২.৫ বছরে ৪ অধিনায়ক দেখল পাকিস্তান দল

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

আরও পড়ুন

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম