Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

সংগৃহীত

Advertisement

পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা থামছেই না। দুই দিন পরপর অধিনায়ক বদলকে পিসিবি যেন নিজেদের রেওয়াজেই পরিণত করেছে। সেই নজিরের দেখা মিলবে আরও একবার। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ হারানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে সালমান আলী আগার। এমনটাই জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম সামা টিভি।

সালমানের জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন সাহিবজাদা ফারহান। রোববার একাধিক সূত্র এ খবর জানিয়েছে। সূত্রগুলো বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফারহান অধিনায়ক থাকতে পারেন। 

এশিয়ান গেমসে পাকিস্তান তুলনামূলকভাবে সফলই হয়েছে। প্রথমবারের মতো জিতেছে রৌপ্যপদক। এই সাফল্য এসেছে সাহিবজাদা ফারহানের অধিনায়কত্বে। সে কারণে তাকে দীর্ঘ মেয়াদে অধিনায়ক করার ভাবনায় আছে পাকিস্তান।

এদিকে এই সিরিজে বাবর আজমেরও দলে ফেরার সম্ভাবনা আছে। শাদাব খান, নাসিম শাহ ও ফখর জামানও দলে জায়গা পেতে পারেন।

এশিয়ান গেমসে পাকিস্তানের হয়ে যারা খেলেছেন, তাদের সোমবার দেশে ফেরার কথা। এশিয়ান গেমস দলের যে ক্রিকেটাররা শ্রীলঙ্কা সিরিজের দলে থাকবেন, তারা ইসলামাবাদে রিপোর্ট করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, কিছু ক্রিকেটারের দলে জায়গা ধরে রাখা কঠিন। এই তালিকায় আছেন আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, হায়দার আলী ও ওয়াসিম জুনিয়র। সূত্রগুলো এটাও বলছে, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে দল থেকে বাদ দেওয়া হতে পারে।

সোমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হতে পারে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

আরও পড়ুন

কলকাতায় পা রেখে ফুটবল ছেড়ে ক্রিকেটে মজল উরুগুয়ে, ছবি ভাইরাল

কলকাতায় পা রেখে ফুটবল ছেড়ে ক্রিকেটে মজল উরুগুয়ে, ছবি ভাইরাল

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

রোনালদোকে ছাড়াই সবার আগে কোয়ার্টারে পর্তুগাল

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম