পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলটির নেতৃত্বে থাকবেন কুশল মেন্ডিস। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার। আগামী ৯ অক্টোবর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
সম্প্রতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কুশল মেন্ডিস। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৮ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। সেই পারফরম্যান্সের পরই পাকিস্তান সিরিজে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মেন্ডিস।
ব্যাটিং বিভাগে অধিনায়কের সঙ্গে রয়েছেন কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা ও চামিন্দু বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার স্পিন আক্রমণে থাকছেন দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা ও বিজয়াকান্ত ভিয়াসকান্ত। পেস বিভাগে জায়গা পেয়েছেন দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও এহশান মালিঙ্গা। তাদের সঙ্গে রয়েছেন আসিথা ফার্নান্দো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।
চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠেয় ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে।
৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে মাঠে নামবে শ্রীলঙ্কা। টেস্ট দুটি ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, বিজয়াকান্ত ভিয়াসকান্ত, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এহশান মালিঙ্গা।

