Logo
Logo
×

Advertisement

খেলা

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় স্বাগত জানানো হয়েছে।

Advertisement

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কলকাতায় স্বাগত জানানো হয়েছে। শনিবার (১ অক্টোবর) ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচকে সামনে রেখে শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছে ব্রাজিলের ফুটবল দল।

রাত পৌনে ৯টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিলের দল। এরপর সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি টিম বাসে করে ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রিয় তারকাদের দেখার সুযোগ পাননি ভক্তরা।

প্রায় ৯০ সদস্যের দলকে নিয়ে দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি মাত্র ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর এলাকা ছাড়ে। পরে মাত্র ৮ মিনিটে হোটেলে পৌঁছে যায় দলটি। হোটেলের বাইরেও ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

তবে হোটেলের ভেতরে থাকা কয়েকজন দর্শক ব্রাজিলের খেলোয়াড়দের একঝলক দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুস জুনিয়রকে দেখেই লবি থেকে ভেসে আসে ‘ভিনি ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের পরনে ছিল জলপাই সবুজ রঙের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ।

ইনজুরির কারণে ব্রাজিলের এই সফরে নেই রাফিনিয়া। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আসবেন কোচ কার্লো আনচেলত্তি। তার সঙ্গে থাকবেন ব্রাজিলের একজন ফুটবলার। এরপর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল। অনুশীলন শেষে সরাসরি হোটেলে ফিরে ম্যাচের প্রস্তুতি নেবে দলটি।

কলকাতায় পৌঁছানোর আগেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির সঙ্গে ব্রাজিলের পুরোনো ফুটবল-সম্পর্কের কথা তুলে ধরে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

বার্তায় ৪৯ বছর আগে কিংবদন্তি ফুটবলার পেলের কলকাতা সফরের কথা উল্লেখ করা হয়েছে। ব্রাজিল জানায়, ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলজীবনের শেষ দিকে নিউইয়র্ক কসমসের হয়ে ভারতের মাটিতে খেলেছিলেন পেলে। তার আগমন ঘিরে কলকাতায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।   

সেবার পেলের দল নিউইয়র্ক কসমসের প্রতিপক্ষ ছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। পেলের খেলা দেখতে ইডেন গার্ডেন্সে দর্শকদের ঢল নেমেছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পেলে খেলেছিলেন ৩০ মিনিট। তার সঙ্গে মাঠে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কার্লোস আলবের্তো তোরেস।

ব্রাজিলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই প্রদর্শনী ম্যাচটি ছিল এশিয়ায় নিউইয়র্ক কসমসের সফরের অংশ। ১৯৭৭ সালের ১ অক্টোবর পেলের আনুষ্ঠানিক অবসরের কয়েক সপ্তাহ আগে কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

পেলের সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে ব্রাজিল জানিয়েছে, প্রায় পাঁচ দশক পর কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে যাচ্ছে। এবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এই শহরে এসেছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিল ব্রাজিল

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিল ব্রাজিল

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম