Logo
Logo
×

Advertisement

খেলা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

Advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান। অন্যদিকে ওয়ানডে দলের অধিনায়কত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যাচগুলো আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট হাতে নজর কাড়া রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের সাদা বলের দলে ডাক পেয়েছেন। উইকেটকিপার-ব্যাটার সাদ বায়গ জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। আর মোহাম্মদ ইমরান রন্ধাওয়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অলরাউন্ডার সালমান আলী আগাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার উসমান খান ও স্পিনার উসমান তারিকও দলে জায়গা পাননি।

এশিয়ান গেমসের দলে থাকা পেসার আলী রাজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও আহমেদ দানিয়ালও ঘরের মাঠের এই সিরিজের দলে নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর বাকি লিগ ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ ইমরান রন্ধাওয়া, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বায়গ (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

দুই সিরিজের জন্য সাপোর্ট স্টাফদের নামও ঘোষণা করেছে পিসিবি। দলের ম্যানেজার হিসেবে থাকছেন নাভিদ আকরাম চিমা। প্রধান কোচের দায়িত্বে থাকছেন মাইক হেসন। বোলিং কোচ হিসেবে শাউন টেইট, ব্যাটিং কোচ মাইকেল স্মিথ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর আমজাদ।

ফিজিওথেরাপিস্ট হিসেবে থাকবেন মোহাম্মদ তাহির। শক্তি ও কন্ডিশনিং কোচ গ্রান্ট লুডেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের বিশ্লেষকের দায়িত্ব পালন করবেন নাবিল এজার পেস। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে এই দায়িত্বে থাকবেন উসমান হাশমি।

রাওয়ালপিন্ডি পর্বে মিডিয়া ম্যানেজারের দায়িত্বে থাকবেন শফকত শাব্বির। লাহোর পর্বে একই দায়িত্ব পালন করবেন সৈয়দ নাজির আহমেদ। নিরাপত্তা ব্যবস্থাপনায় থাকবেন কর্নেল উসমান আনোয়ারি। দলের চিকিৎসক ডা. ওয়াজিদ আলী রাফাই এবং মাসিউর হিসেবে থাকবেন মোহাম্মদ এহসান।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সূচি

  • ৯ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি — রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
  • ১১ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি — রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
  • ১৩ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি — রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি

  • ১৮ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা — রাওয়ালপিন্ডি
  • ২০ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড — রাওয়ালপিন্ডি
  • ২২ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড — রাওয়ালপিন্ডি
  • ২৫ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ২৭ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ২৯ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ৩১ অক্টোবর: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল — গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম