Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Advertisement

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচের অংশ হতে পারা প্রতিপক্ষ বেনিনের ফুটবলারদের জন্যও বিশেষ এক অভিজ্ঞতা। তবে মেসির প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা থাকলেও মাঠে তাকে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন বেনিনের গোলরক্ষক মার্সেল দঁজিনু।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আফ্রিকার দেশ বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে মেসির বিদায়ী আবহ তৈরি হলেও নিজেদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থেকে সরে আসতে চান না দঁজিনু। তার লক্ষ্য পরিষ্কার—মেসি ও আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের গোল করা থেকে বিরত রাখা।

দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ক্রুগার ইউনাইটেডে খেলা এই গোলরক্ষক বুয়েনস এইরেসে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে সাক্ষাৎকার দেন। এর আগে বেনিন দলের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব, হোটেলে বিদ্যুৎ ও পানির সংকট এবং অনুশীলনসংক্রান্ত জটিলতার কারণে তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে বলে খবর প্রকাশিত হয়।

তবে এসব অভিযোগ নাকচ করে দঁজিনু বলেন, ‘আমরা কোনো সমস্যায় পড়িনি। বুয়েনস এইরেসে আমরা যথেষ্ট ভালো আছি। কেন যে এসব বলা হচ্ছে! সত্যি বলতে, আমরা খুবই চমৎকার পরিবেশে আছি।’

মেসির বিপক্ষে খেলার সুযোগকে বিশেষ হিসেবে দেখলেও দেশের প্রতিনিধিত্ব করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বেনিনের এই গোলরক্ষক। তার ভাষায়, ‘আমার কাছে এটি অন্য যেকোনো সাধারণ ম্যাচের মতো নয়। এমন সুযোগ জীবনে বারবার আসে না, কারণ এটি মেসির শেষ ম্যাচ। তাই ম্যাচটি নিঃসন্দেহে বিশেষ। তবে মেসি বা আর্জেন্টিনার মুখোমুখি হওয়া বড় কথা হলেও আমরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি—এ কথা ভুলে গেলে চলবে না।’

ম্যাচে নিজেদের লড়াইয়ের মানসিকতার কথা তুলে ধরে দঁজিনু আরও বলেন, ‘আমরা বেনিনের হয়ে লড়তে এসেছি। ফুটবলে সবসময় এগারো জনের বিরুদ্ধে এগারো জন খেলে। ফলাফলে আমরা জিততে পারি, ড্র হতে পারে, কিংবা ওরাও জিততে পারে—দিনশেষে তো এটা ফুটবল। তবে আমরা আর্জেন্টিনায় পর্যটক হয়ে ঘুরতে আসিনি; আমরা খেলতে এবং লড়াই করতেই এসেছি। আমাদের জীবনের জন্য এটি একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে।’

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও অকপটে স্বীকার করেছেন বেনিনের গোলরক্ষক। তিনি বলেন, ‘আমার কাছে মেসি ফুটবলের অন্যতম এক জীবন্ত কিংবদন্তি। তাকে খেলতে দেখেই আমরা বড় হয়েছি। তিনি আমাদের অন্যতম প্রিয় খেলোয়াড়। এখন তার বিরুদ্ধে একই মাঠে খেলার সুযোগ পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। কখনও ভাবিনি এমন দিন আসবে, কিন্তু আগামী মঙ্গলবার সেটাই হতে যাচ্ছে। আমার চোখে লিও এক অবিসংবাদিত কিংবদন্তি।’

তবে মেসির বিদায়ী ম্যাচ বলে তাকে গোল করার সুযোগ করে দেবেন কি না, এমন প্রশ্নে দঁজিনুর অবস্থান একেবারেই স্পষ্ট। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা পেনাল্টি পেলে এবং মেসি শট নিতে এলে গোল ঠেকানোর চেষ্টা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একদমই না! আমি একজন গোলকিপার, আর আমার কাজই হলো গোল ঠেকানো। একদম শেষ মিনিটেও যদি পেনাল্টি হয় এবং মেসি শট নিতে আসেন, আমি তা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করব। হিসাবটা একদম সোজা—এটা ফুটবল। আমরা এখানে মেসির বিদায়কে উদ্‌যাপন করতে এসেছি ঠিকই, কিন্তু কেউ আমাদের তাকে উপহার হিসেবে গোল দিতে বলেনি। আর মেসিকে যতটুকু চিনি, তাকে এমনি এমনি কিছু দেওয়ার প্রয়োজনও নেই। তিনি যদি গোল করতে চান, তবে নিজের সেরাটা দিয়েই তা অর্জন করে নিতে হবে।’

মেসির জার্সি পাওয়ার বিষয়টি নিয়েও বেনিনের খেলোয়াড়দের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। এ নিয়ে দঁজিনু মজা করে বলেন, ‘আমার দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলেই শুনবেন, সবাই মেসির জার্সি চায়! তাই আয়োজকরা যদি অনেকগুলো জার্সি বানিয়ে আমাদের দলের সবাইকে একটা করে দিয়ে দিতেন, তবে খুব ভালো হতো! কারণ আমাদের মধ্যে কেবল একজন জার্সি চাইতে গেলে লড়াইটা মোটেও সহজ হবে না; আমরা যে সবাই সেই জার্সিটা চাই!’

সবশেষে মেসি সর্বকালের সেরা কি না, এমন প্রশ্নের উত্তরে দঁজিনু আর্জেন্টাইন মহাতারকার পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও উল্লেখ করেন। তার মতে, ‘আমরা মেসি ও রোনালদোকে দেখে বড় হয়েছি। তারা আমাদের ফুটবল সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। দীর্ঘ সময় ধরে তারা শীর্ষ পর্যায়ে লড়াই করে গেছেন। আমার মতে, ফুটবলের ইতিহাসে লিও অন্যতম সেরা খেলোয়াড়—সত্যি বলতে, এই খেলাটির অন্যতম এক রাজা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিতর্কের পাহাড়, বিপাকে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিতর্কের পাহাড়, বিপাকে আর্জেন্টিনা

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

আরও পড়ুন

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম