Logo
Logo
×

Advertisement

খেলা

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

Advertisement

জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামার প্রস্তুতির মাঝেই ক্লাব মালিক হিসেবে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে স্পেনের দেপোর্তিভো এলদেন্সের মালিকানা নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মেসি একটি নতুন ম্যানেজমেন্ট টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই বিশ্বখ্যাত এই ফুটবলার তার আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে নতুন ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে চান।

এলদেন্সের মালিকানা চুক্তি সম্পন্ন হলেও এর চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মেসি। ক্লাবটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে মেসির ঘনিষ্ঠ দুই ব্যক্তির নাম আলোচনায় রয়েছে। তারা হলেন পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোত।

গার্সিয়া মন্তানেস ব্যাংকইন্টার ও ডেলয়েটের মতো প্রতিষ্ঠানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। গত মে মাস থেকে তিনি উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়া ক্লাবের প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন। কাতালান এই ক্লাবটিও সম্প্রতি মেসির মালিকানায় এসেছে।

অন্যদিকে আলফনসো নেবোত মেসির দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। তিনি অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার পাশাপাশি ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ওয়েলথ ম্যানেজমেন্ট অফিসের নেতৃত্ব দিচ্ছেন। মেসির সম্পদ ও আর্থিক বিষয়গুলো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।

এলদেন্সের বর্তমান কোচ হাভিয়ের কালেহাও জানিয়েছেন, নতুন মালিকপক্ষের সঙ্গে ক্লাবের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ফলে মালিকানা নেওয়ার পর ক্লাবটির ভবিষ্যৎ পরিচালনা ও কাঠামো নিয়ে মেসি যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন, সেটিই স্পষ্ট হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিতর্কের পাহাড়, বিপাকে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিতর্কের পাহাড়, বিপাকে আর্জেন্টিনা

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

আর্জেন্টিনার ক্যাম্পে শেষ বারের মতো মেসি

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

মেসিকে ভুল নামে খুঁজছিল আর্জেন্টিনা, শেষ ম্যাচের আগে নতুন তথ্য ফাঁস

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

আরও পড়ুন

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

বিদায়ী ম্যাচের আগে ক্লাব মালিক হিসেবে নতুন সিদ্ধান্ত মেসির

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম