জরিমানার মুখে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ—দুই দলকেই জরিমানা করা হয়েছে। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার কম সম্পন্ন করে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার পিছিয়ে ছিল। স্লো ওভার রেটের মাত্রা বিবেচনায় নিয়ে দুই দলের ওপর ভিন্ন অঙ্কের জরিমানা আরোপ করা হয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ভারতের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য অধিনায়ক শাই হোপের নেতৃত্বে সফলভাবে টপকে যায় ক্যারিবীয়রা। পাঁচ উইকেটের জয়ে সিরিজের শেষ ম্যাচটি নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টিতে। আগামী ৬ অক্টোবর লখনৌতে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

-6ac32f4796725.jpg)