Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পিএম

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

Advertisement

বাংলাদেশ ক্রমে উন্নতি করছে। এই ঊর্ধ্বমুখী গ্রাফ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবসম্মত করে তুলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল রয়েছে চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে এই চমকপ্রদ উত্থান হয়েছে।

ঢাকায় সোমবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডান-হাতি পেসার হাসান মাহমুদ বলেছেন, ‘মোমেন্টাম এখন আমাদের অনুকূলে। বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারে।’ ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বড় অর্জনের উৎস হতে পারে বলে উল্লেখ করেন হাসান।

ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা পালন করা হাসান যোগ করেন, ‘টেস্ট ক্রিকেটে এখনই আমাদের আধিপত্য বিস্তার করার সময়। যেটা আগে আমরা পারিনি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের ছয় ম্যাচ বাকি। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম সিরিজ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।

‘আমরা যদি নিজেদের মাঠে চারটি ম্যাচ জিততে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন খেলব না? ফাইনালে খেলাই এখন বাংলাদেশের স্বপ্ন,’ বলেছেন হাসান। তার সংযোজন, ‘এখন আমাদের চিন্তায় পরিবর্তন এসেছে। এখন প্রতিপক্ষ দলগুলো জানে, বাংলাদেশেও ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যারা বিশ্বমানের।’ সামনের দিনগুলোতেও বাংলাদেশের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলে আত্মপ্রত্যয়ী এই ডান-হাতি পেসার।

তিনি বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে আমরা কতটা উন্নতি করেছি। আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো অবস্থায় এবং ব্যাটাররা ফর্মে থাকে, তাহলে আমরা আরও উপরে উঠব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

টেস্ট ক্রিকেটের সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

টেস্ট ক্রিকেটে সেরা ৫ দলীয় সংগ্রহ

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম