Logo
Logo
×

Advertisement

খেলা

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

Advertisement

আবুধাবি টেস্টে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় টাইগাররা। রোববার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন বর্তমান ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এই জুটিতে তাড়া প্রায় পুরোদিন খেলে ১৫৯ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে; দুইজনই ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার মাত্র ৩৫ বল আগেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। দিনের একিবারে শেষ বিকালে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। তিনি ১৪৮ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৮১ রান করে আউট হন। মাত্র ১৯ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি।

মুশফিক আউট হওয়ার পরও আশা ছিল সেঞ্চুরি করবেন শান্ত। তিনি ৮২ রানে কায়েস আহমেদের গুগলিতে বিভ্রান্ত হয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১৯১ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮২ রান করেন শান্ত। মাত্র ১৮ রানের জন্য দশম সেঞ্চুরির দেখা পাননি।

এরপর ‘নাইটওয়াচম্যান’ হিসেবে খেলতে নেমে আউট হয়ে যান পেস বোলার হাসান মাহমুদ। ২২৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাসান মাহমুদ আউট হওয়ার পর, তৃতীয় দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড হলো ৩২৯ রান। অপরাজিত আছেন মিডলঅর্ডার দুই ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ। এই দুই ব্যাটসম্যাট কাল চতুর্থ দিনে লেজের তিন ব্যাটসম্যান- নাঈম হাসান, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে দলের লিড বাড়াতে চেষ্টা করবেন। 

তৃতীয় দিন শেষে আবুধাবি টেস্টের যা অবস্থা, তাতে মনে হচ্ছে; আগামীকাল চতুর্থ দিনের আরও কিছু রান যোগ করা গেলে এবং প্রথম ইনিংসের মতো দুর্দান্ত বোলিং হলে নিশ্চিত জয় পাবে বাংলাদেশ।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

আরও পড়ুন

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম