Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

Advertisement

চলতি অক্টোবর মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরকে সামনে রেখে ইতোমধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।

তবে সূচিতে ম্যাচের তারিখ ও দিন অপরিবর্তিত থাকলেও খেলা শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে এখন প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।

সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ক্যারিবীয় দল। এরপর কয়েক দিন অনুশীলন ও প্রস্তুতি শেষে ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিনের এই ম্যাচ চলবে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

প্রথম টেস্টের পর ২ নভেম্বর সিলেটে পাড়ি জমাবে দুই দল। সেখানে প্রস্তুতি পর্ব শেষে ৫ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-২-এ অনুষ্ঠিতব্য ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।

আসন্ন এই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল অর্জনের লক্ষ্যে নিজেদের প্রস্তুতি ও কৌশল সাজাতে ব্যস্ত থাকবে দুই দলই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ ভারতীয় কোচের

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম