Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

Advertisement

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড ও শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলংকা। সেই ম্যাচে জয়ের জোড়ালো সম্ভাবনা থাকার পরও মাত্র ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হেরে যায় শ্রীলংকা।

৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৭ রানে জয় লাভ করে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলংকার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ার পর লক্ষ্যমাত্রার মধ্যে দুই ওভার কম বল করেছে পাকিস্তান। আর শ্রীলংকা কম করেছে এক ওভার। অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগগুলো এনেছেন। ফলে শাস্তি পেয়েছে দুই দলই।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া প্রস্তাবিত শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে প্রথমে ব্যাট করতে নেমে সালমান আলি আগার সেঞ্চুরিতে ভর করে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করে ম্যাচ সেরা হন সালমান আলি আগা। 

টার্গেট তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৪৩.৩ ওভারে ৫ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৫৩ রান। জয়ের জন্য ৩৯ বলে প্রয়োজন ছিল মাত্র ৫৩ রান। ৬০ ও ২৬ রানে তখন ব্যাটিংয়ে ছিলেন জানিথ লিয়ানাগে ও সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তারা দ্রুত আউট হয়ে যাওয়ায় জয় তো দূরে থাক! পুরো ৫০ ওভার খেলতে পারেনি শ্রীলংকা। ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় তারা। ৩৭ রানে জয় পায় পাকিস্তান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

বাবর আজমের নতুন মাইলফলক

বাবর আজমের নতুন মাইলফলক

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

আরও পড়ুন

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

৪২ প্রশ্নের ‘বোমা’য় ইনফান্তিনোর গদিতে নতুন ঝাঁকুনি উয়েফার

৪২ প্রশ্নের ‘বোমা’য় ইনফান্তিনোর গদিতে নতুন ঝাঁকুনি উয়েফার

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

পাকিস্তান-শ্রীলংকাকে আইসিসির জরিমানা

মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ, ইয়ামালকে নিয়ে কী বললেন

মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ, ইয়ামালকে নিয়ে কী বললেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম