Logo
Logo
×

Advertisement

খেলা

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

Advertisement

টানা তৃতীয় দিনের মতো আলোকস্বল্পতার কারণে মিরপুর টেস্টে নির্ধারিত ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। তৃতীয় দিনে দুই দলের ব্যাটিং-বোলিংয়ে মোট ১২টি উইকেটের পতন হয়েছে। এর মধ্যে ৬টি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দুই দল মিলে দিনের খেলায় সংগ্রহ করেছে ১৯০ রান। সব মিলিয়ে এদিন খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার।

দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের হিসাব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে। চতুর্থ দিনে দ্রুত বাংলাদেশের বাকি উইকেটগুলো তুলে নিয়ে স্বাগতিকদের অল্প রানে আটকে রাখাই হবে ক্যারিবীয়দের লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশ চাইবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের সামনে বড়সড় লক্ষ্য দাঁড় করাতে।

এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অপরাজিত দুই ব্যাটার নাঈম হাসান ও জাকের আলীকে। দুজনই ১৮ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে তাদের ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের লিড কতটা বাড়বে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২৭২ ও ৭৯/৬ (২৯ ওভার); জাকের ১৮*, নাঈম ১৮*, সাদমান ১৩; চেজ ৩/২৫, ওয়ারিক্যান ২/১৯

ওয়েস্ট ইন্ডিজ ৮২.৫ ওভারে ২৪৫ (১ম ইনিংস); চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*; নাঈম ৪/৩৩, মিরাজ ২/৬৫ তাইজুল ২/৭৬

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

৩৩ রানে নেই ৪ উইকেট, বিপদে পড়ে চা খেতে গেল বাংলাদেশ

সাকিব-মিরাজরাও পারেননি যা, সে রেকর্ড গড়লেন নাঈম

সাকিব-মিরাজরাও পারেননি যা, সে রেকর্ড গড়লেন নাঈম

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

আরও পড়ুন

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম