Logo
Logo
×

Advertisement

খেলা

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুটা বাংলাদেশ করল দারুণভাবে। আরেকটু স্পষ্ট করে বললে, কাজটা করলেন নাঈম হাসান। তার তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। এই সেশনে ৮ ওভারে ৩২ রানের মধ্যে ৪ উইকেট পড়েছে। ফলে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে। 

বল হাতে সবচেয়ে সফল অফ স্পিনার নাঈম হাসান। তিনি মোট ৪ উইকেট নিয়েছেন। যার ৩টি এসেছে এই সেশনে।

সেশনের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ১৪ বলেই ওয়েস্ট ইন্ডিজ চারটি চার মারে। তখন মনে হচ্ছিল, তারা বড় স্কোরের দিকে যাচ্ছে। তবে এর মধ্যে তিনটি চার মেরেছিলেন অভিষিক্ত জশুয়া বিশপ। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৭ উইকেটে ২৩৪ রান।

এরপর আসে নাঈমের ম্যাজিক। এক ওভারে তিনি দুই উইকেট নেন। ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফ আউট হন। নাঈমের শর্ট বলে তিনি উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দেন। ওই ওভারের শেষ বলে জোমেল ওয়ারিক্যানও শর্ট বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। সে ওভারের পর ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার জেইডেন সিলসকেও তিনি আউট করেছেন।

জোসেফকে আউট করেই নাঈম টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেন। বল খরচের হিসাবে বাংলাদেশি স্পিনারদের মধ্যে এটি সবচেয়ে দ্রুত ৫০ উইকেট। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুজন ফিফটি করেছেন। তারা হলেন জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। দলের অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ছিলেন ৪৩ রানে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

আরও পড়ুন

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

নাঈমের তোপে অলআউট উইন্ডিজ, ‘মহামূল্য’ লিড পেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম