Logo
Logo
×

Advertisement

খেলা

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

Advertisement

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলেও আলোকস্বল্পতা, যে কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে গেল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৪ রান। ৪৩ ও ১৫ রানে অপরাজিত আছেন ট্যাগেনারিন চন্দরপল ও জাস্টিন গ্রেভস।

গতকাল বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তিন সেশনে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নেমে মাত্র ৫৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় টাইগাররা।

আগের দিনে ৯৯ রানে অপরাজিত থাকা ওপেনার সাদমান ইসলাম অনিক; এদিন সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১০৫ রান করে ফেরেন। এছাড়া ৪২ ও ৩৪ রান করে করেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে ওপেনার ব্রান্ডন কিংকে হারায় ওয়েষ্ট ইন্ডিজ। এরপর ট্যাগেনারিন চন্দরপলকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন ওপেনার জন ক্যাম্পেবেল। তাদের এই জুটির কল্যাণে একটা পর্যায়ে ১ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ছিল ৯০ রান। 

এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। ৭৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে ফেরেন ক্যাম্পবেল। আসা-যাওয়ার মিছিলে অংশ নেন কাভেম হজ ও আমির জঙ্গো। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন তাইজুল। আর একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আরও পড়ুন

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম