Logo
Logo
×

Advertisement

খেলা

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

Advertisement

চোটের কারণে বাংলাদেশের হয়ে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের মাধ্যমে জাতীয় দলে ফিরলেও এবার নতুন করে চোটে পড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পাওয়ায় তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার সময় ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। তবে ব্যাটিংয়ের পুরোটা সময়ই কনুইয়ের অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। ইনিংসের বিরতিতে জাকের আলিকে উইকেটকিপিং অনুশীলন করতে দেখে লিটনের চোটের বিষয়টি আরও স্পষ্ট হয়।

পরে এক বিবৃতিতে লিটনের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান। তিনি জানান, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়ায় লিটনের ডান কনুই থেঁতলে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলি।

ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের লাফিয়ে ওঠা একটি বল লিটনের ডান কনুইয়ে আঘাত হানে। এরপর কয়েকবার ফিজিওকে মাঠে ডেকে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাকে। চোটের কারণে অস্বস্তিতে থাকা লিটন দ্রুত স্ট্রাইক বদলানোর চেষ্টা করেছেন বলেও মনে হয়েছে। এর মধ্যে স্ট্রাইকে গিয়ে আউট হয়েছেন বাংলাদেশের তিন টেলএন্ডার ব্যাটার। শেষ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ২৭২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

সাদমান ইসলামের ১০৫ রানের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। তাওহীদ হৃদয় করেছেন ৪২ রান, আর লিটন অপরাজিত ছিলেন ৩৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান নিয়েছেন ৫ উইকেট, যা টেস্ট ক্যারিয়ারে তার চতুর্থ ফাইফার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

আরও পড়ুন

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম