Logo
Logo
×

Advertisement

খেলা

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে।

তবে এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আমিনুল হক জানান, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ক্রীড়া সংস্থা নিজেদের পরিকল্পনা, কৌশল ও চিন্তাভাবনা অনুযায়ী কাজ করুক—এটাই সরকারের প্রত্যাশা। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে গুরুত্ব দেন বলেও উল্লেখ করেন তিনি।

আশরাফুলের দায়িত্ব হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সেই ক্ষেত্রে আশরাফুল হয়তোবা বাদ পড়েছে, পরবর্তীতে আশরাফুল আবার অন্তর্ভুক্ত হতেও পারেন।’

অর্থাৎ, ভবিষ্যতে আশরাফুল আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি প্রতিমন্ত্রী।

২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার দায়িত্বে থাকাকালে বাংলাদেশ আটটি টেস্ট খেলেছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে, একটি ম্যাচ হয়েছে ড্র। এরপরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তাকে ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ গিনির ফুটবলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম