Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

Advertisement

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পাশে রেখেও নিজের ক্যারিয়ারের সেরা সতীর্থ হিসেবে পল স্কোলসকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম খেলেছেন তেভেজ। ক্লাবটির আক্রমণভাগে সে সময় তার সঙ্গী ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও দিমিতার বারবাতভের মতো তারকারা। তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার পাশাপাশি ইংলিশ ক্লাবটির হয়ে বেশ কিছু স্মরণীয় সাফল্যের অংশও ছিলেন এই আর্জেন্টাইন।

পরিশ্রম, দৃঢ় মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত তেভেজকে একসময় নিজের সেরা স্ট্রাইকিং পার্টনার হিসেবে উল্লেখ করেছিলেন ওয়েইন রুনি। তাদের সময়েই ম্যানচেস্টার ইউনাইটেড টানা দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০০৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ছয়টি ট্রফি জিতেছিল।

পরে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ায় ইউনাইটেড সমর্থকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তেভেজ। তবে ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময় এবং সেখানকার সতীর্থদের স্মৃতি এখনো তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

রিও ফার্দিনান্দ প্রেজেন্টস চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে স্কোলসের সঙ্গে খেলার প্রসঙ্গ তোলেন তেভেজ।

সাক্ষাৎকারে ফার্দিনান্দ তাকে রোনালদো, রুনি ও বারবাতভের সঙ্গে আক্রমণভাগে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করেন, পল স্কোলস নাকি ডেভিড সিলভা—কাকে বেছে নেবেন তিনি?

জবাবে এক মুহূর্তও দেরি না করে স্কোলসের নাম বলেন তেভেজ। এরপর ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডারের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মতে, তিনিই সেরা খেলোয়াড়। আমার দেখা সেরা। তোমার কি অনুশীলনের কথা মনে আছে? কোনো কথা নেই, কোনো বাড়তি কিছু নেই—প্রথম বলেই পাস। অনুশীলনে সব সময় শুধু পাস আর পাস। আমার দেখা সেরাদের একজন। আন্দ্রেয়া পিরলো ও পল স্কোলস।’

তেভেজের এই মন্তব্যে স্পষ্ট, তারকাখচিত ম্যানচেস্টার ইউনাইটেড দলে রোনালদো ও রুনির মতো খেলোয়াড়দের সঙ্গে খেললেও স্কোলসের ফুটবলীয় দক্ষতা তার মনে আলাদা জায়গা করে নিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম