Logo
Logo
×

Advertisement

খেলা

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Advertisement

বার্সেলোনার মূল একাদশে নিয়মিত জায়গা ফিরে পেতে মরিয়া ফ্রেংকি ডি ইয়ং। দীর্ঘদিনের চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় মাঠে ফিরেই নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন এই ডাচ মিডফিল্ডার। এবার কোচ হ্যান্সি ফ্লিকের আস্থা অর্জন করে দলে স্থায়ী জায়গা করে নেওয়াই তার লক্ষ্য।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন ডি ইয়ং। দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়া শেষে গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন ২৯ বছর বয়সি এই তারকা। বদলি হিসেবে মাঠে নেমে প্রায় ১৬ মিনিট খেলেন তিনি। এদিন নিজের চেনা ডিফেন্সিভ মিডফিল্ডের পরিবর্তে তাকে আক্রমণাত্মক মিডফিল্ডে খেলান বার্সা কোচ ফ্লিক।

ডি ইয়ংয়ের প্রত্যাবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচের মতে, অনুশীলনে ভালো করার পাশাপাশি বল পায়ে দলের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডাচ ফুটবলার।

ফ্লিক বলেন, ‘সে অনুশীলনে খুব ভালো করেছে এবং বল পায়ে আমাদের অনেক শক্তি জোগায়। কয়েক মিনিটের জন্য হলেও তার মাঠে নামাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তবে বার্সেলোনার মাঝমাঠে নিয়মিত জায়গা করে নেওয়া ডি ইয়ংয়ের জন্য সহজ হবে না। পেদ্রি, রদ্রি, গাভি ও মার্ক বার্নালের মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। অবশ্য আক্রমণাত্মক মিডফিল্ডে দানি ওলমোর চোটের কারণে সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে ওই পজিশনে খেলছেন ফেরমিন লোপেজ।

এদিকে দীর্ঘদিন বেঞ্চে বসে থাকতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন ডি ইয়ং। ডাচ টেলিভিশন চ্যানেল জিগো স্পোর্টকে তিনি বলেন, ‘আমি কখনোই দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকিনি, আর এই মৌসুমেও সেটা চাই না। এখন আমি পুরোপুরি ফিট এবং প্রতিদিন আরও ফিট হচ্ছি। আশা করি, আরও বেশি সময় খেলার সুযোগ পাব।’

নিজের প্রত্যাবর্তনের পরিকল্পনা জানিয়ে ডি ইয়ং আরও বলেন, ‘আমি বুঝতে পারছি, ধীরে ধীরে ফিরতে হবে। তবে দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো নিয়মিত খেলা এবং যত দ্রুত সম্ভব মূল একাদশে জায়গা ফিরে পাওয়া।’

চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফ্লিকের প্রশংসা ডি ইয়ংয়ের আত্মবিশ্বাস বাড়াবে বলেই আশা করা যায়। এখন নিজের ফিটনেস ধরে রেখে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বার্সেলোনার শুরুর একাদশে জায়গা পুনরুদ্ধার করাই তার প্রধান চ্যালেঞ্জ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

আরও পড়ুন

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম