Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

Advertisement

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে অবশেষে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। এই পুরস্কারের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক।

নিজের জন্মশহরে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর ট্রফি হাতে নিয়ে আবেগঘন বক্তব্য দেন কেইন। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান অর্জনের দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পুরস্কার জয়ের আনন্দ উদযাপনে সোহোর একটি নাইটক্লাবে বিশেষ পার্টিতেও অংশ নেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে নিজের সাফল্য শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না কেইন। তার এই অর্জনে অবদান রাখা বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। উপহারের তালিকায় বিলাসবহুল ঘড়িও থাকতে পারে।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে কেইন বলেন, ‘দলের কয়েকজন সতীর্থ ঘড়ি কিংবা এ ধরনের কিছু উপহার চেয়েছে। তাই বায়ার্ন ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়দের জন্যই ভালো কিছু উপহারের ব্যবস্থা করতে হবে আমাকে। বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চিত করতে চাই, সবাই যেন সুন্দর একটি উপহার পায়।’

ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মালিক হলেন কেইন। এর আগে ইংল্যান্ডের হয়ে এই সম্মান জিতেছেন স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েনসহ অন্য ইংলিশ কিংবদন্তিরা।

পুরস্কার জয়ের পর জাতীয় দলের হয়ে কেইনের পরবর্তী ম্যাচটিও হতে যাচ্ছে বিশেষ উপলক্ষ। ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের সামনে নিজের ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে থ্রি লায়ন্স অধিনায়কের।

ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কেইন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে করেছেন ৯১ গোল। অন্যদিকে, ২০২৬ সালে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন ৩৩ বছর বয়সি এই স্ট্রাইকার। একই বছরে ইংল্যান্ডের জার্সিতেও তার গোলসংখ্যা ১২।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

আরও পড়ুন

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

মেসি-রোনালদো নয়, তেভেজের চোখে সেরা সতীর্থ যিনি

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা কেইনের

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম