Logo
Logo
×

Advertisement

খেলা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

Advertisement

নারী ক্রিকেটারদের মধ্যে এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন স্মৃতি মান্ধানা। ৩০ বছর বয়সী ভারতীয় এই তারকা ক্রিকেটার ইতোমধ্যে ১৮২টি টি-টোয়েন্টি, ১২৩টি ওয়ানডে আর ৯টি টেস্ট ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি আর ৭৭টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৫৪ রান সংগ্রহ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার আগ থেকে তার প্রস্তুতি কেমন ছিল। এখনো তিনি ফিটনেস ধরে রাখতে যা করছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান।

সম্প্রতি এক পডকাস্টে স্মৃতি জানান, ছোটবেলায় শরীরচর্চা ও শৃঙ্খলার উপর বিশেষ জোর দিতেন। প্রতিদিন ভোরে শুরু হত সেই অনুশীলন। নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা শেষ করে ব্যাটিংয়ের প্রস্তুতিতে মন দিতেন তিনি।

ভোর ৫টায় শুরু শরীরচর্চা

স্মৃতির সকালের রুটিন শুরু হতো ভোরে। শরীরের ওজন ব্যবহার করে একাধিক কঠিন ব্যায়াম করতেন। স্কোয়াট জাম্প, বার্পি এবং মাউন্টেন ক্লাইম্বার—প্রতিটি ব্যায়াম ৩০ সেকেন্ড করে করতে হত। এমন পাঁচটি সেট সম্পূর্ণ করতেন তিনি।

শরীরচর্চার এই পর্ব শেষ হলেই দিনের অনুশীলন শেষ হয়ে যেত না। বরং তারপর শুরু হত ব্যাটিংয়ের প্রস্তুতি। কোনও বোলারের বল ছাড়াই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ব্যাটিংয়ের ভঙ্গি ও শট খেলার মুভমেন্ট অনুশীলন করতেন। ক্রিকেটের পরিভাষায় এই অনুশীলন হল শ্যাডো ব্যাটিং।

সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলন

ভোরে শুরু হওয়া এই রুটিন চলত সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত। টানা পাঁচ বছর ধরে নিয়মিত এই সূচি মেনে চলেছেন তিনি। প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করতে হতো তাকে।

তবে স্মৃতির প্রশিক্ষণ শুধু ফিটনেসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্রিকেটের খুঁটিনাটি বোঝার জন্য তাকে টেস্ট ম্যাচ দেখতে উৎসাহিত করতেন তার প্রশিক্ষক। মাঠে কোন পরিস্থিতিতে কী ধরনের ফিল্ডিং সাজানো হচ্ছে, অধিনায়ক কী সিদ্ধান্ত নিচ্ছেন, সেসব খেয়াল করতে হতো তাকে। ম্যাচ দেখে নোট নেওয়া এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করাও ছিল সেই শেখার অংশ।

ফিটনেসের পাশাপাশি ক্রিকেটের বোধ

স্মৃতির অভিজ্ঞতায় স্পষ্ট, তার ছোটবেলার প্রস্তুতিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলা বোঝার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল। ফিল্ডিং সাজানো, ম্যাচের পরিস্থিতি বিচার করা এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি—সবই ছিল প্রশিক্ষণের অংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারী আইপিএলে চমক এই কিশোরী

নারী আইপিএলে চমক এই কিশোরী

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা কে এই ‘বিস্ময় বালক’?

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

এক ম্যাচে অভিষেকের একাধিক রেকর্ড, সিরিজ জিতল ভারত

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম