Logo
Logo
×

Advertisement

খেলা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

Advertisement

আয়ারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গকারা। শুধু তাই নয়, লংকান সাবেক এই অধিনায়ক ও তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিমানের কর্মীরা। ঠিক কী কারণে এরকম ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি তিনি।

আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে তাকে ও তার পরিবারকে হেনস্তা করা হয়েছে। আয়ারল্যান্ডের রায়ানএয়ার বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন ৪৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার।

সাঙ্গাকারার অভিযোগ, তার ও তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিমানসংস্থার কর্মীরা। তাদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এক্স মাধ্যমে সাঙ্গাকারা লেখেন, কেউ কি ডাবলিনে রায়ানএয়ার সংস্থার কর্মীদের কাছে হেনস্তা হয়েছেন? আমার ও আমার পরিবারের এমনই অভিজ্ঞতা হলো। অবাক হয়েছি। যেভাবে ওরা কথা বলেছেন, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন তা ভয়াবহ। কোনও যাত্রীর এই ধরনের ব্যবহার প্রাপ্য নয়। ডাবলিনে প্রথম খারাপ অভিজ্ঞতা।

কেন এবং কী কারণে বিমানসংস্থার কর্মীরা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাঙ্গাকারা। ডাবলিন বিমানবন্দর বা রায়ানএয়ার বিমানসংস্থাও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।

শ্রীলংকার সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছে সাঙ্গাকারা। দেশের হয়ে ১৩৪টি টেস্ট আর ৪০৪টি ওয়ানডে আর ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

টেস্টে ৩৮টি সেঞ্চুরি আর ৫২টি ফিফটির সাহায্যে ১২ হাজার ৪০০ রান করেছেন সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি আর ৯৩টি ফিফটির সাহায্যে করেছেন ১৪ হাজার ২৩৪ রান।

২০০৭ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার রানার্সআপ দলের সদস্য ছিলেন সাঙ্গাকারা। আইপিএলেও খেলেছেন তিনি। খেলা থেকে অবসরে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন লংকান এই কিংবদন্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম