Logo
Logo
×

Advertisement

খেলা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

Advertisement

আতলেতিকো মাদ্রিদের অনুমতি ছাড়াই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগের ঘটনায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আতলেতিকো।

আতলেতিকোর দাবি, আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে তাদের আগাম লিখিতভাবে না জানিয়েই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। এ অভিযোগের ভিত্তিতেই কাতালান ক্লাবটির বিরুদ্ধে আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সব জল্পনার মধ্যেও আতলেতিকো মাদ্রিদেই রয়েছেন ২৬ বছর বয়সি আলভারেজ। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এ বিষয়ে আতলেতিকো ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়।

এদিকে, চলতি মৌসুমে একাধিকবার নিজ দলের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। তবে শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দলের জয়সূচক গোল করার পর সমর্থকদের একাংশ তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। ওই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে দিয়েগো সিমিওনের দল।

ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের আগের মন্তব্য নিয়েও কথা বলেন আলভারেজ। গ্রীষ্মে এক সাক্ষাৎকারে বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। সেই বক্তব্যে সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার কারণ বুঝতে পারছেন বলে স্বীকার করেন আর্জেন্টাইন তারকা।

আলভারেজ বলেন, বার্সেলোনাকে নিয়ে ওই মন্তব্য করা তার ভুল ছিল। তিনি নিজে সমর্থকের জায়গায় থাকলেও একইভাবে প্রতিক্রিয়া দেখাতেন বলে জানান। বিশেষ করে, আতলেতিকোতে যোগ দেওয়ার পর থেকে সমর্থকেরা তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, সেটি বিবেচনায় নিলে তাদের ক্ষোভের কারণ আরও স্পষ্ট হয় বলে মনে করেন তিনি।

২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। ছয় বছরের চুক্তিতে তার দলবদলের মূল্য ছিল সর্বোচ্চ ৮ কোটি ১৫ লাখ পাউন্ড।

ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর আতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫১।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

আরও পড়ুন

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

সাদমানকে ৯৯ রানে রেখেই শেষ হলো প্রথম দিনের খেলা

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

ব্যালন ডি’অর জয়ের পর এবার কেইনের লক্ষ্য কী?

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম