Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

ছবি: সংগৃহীত

Advertisement

দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া এবং সন্তান নিয়ে পরিবার গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। বিয়ের দীর্ঘমেয়াদি অঙ্গীকার নিয়ে ভয় না পেয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে তরুণদের উৎসাহ দিয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকা সফরের দ্বিতীয় দিনে শনিবার (৭ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে এক যুব প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান পোপ। শহরটির একটি জনাকীর্ণ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।

পোপ চতুর্দশ লিও বলেন, তরুণেরা, বিয়ে এবং নিজের পরিবার গড়ে তোলার সাহস দেখাও। চিরস্থায়ী অঙ্গীকার করতে ভয় পেয়ো না।

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে পোপের এ বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। তরুণদের বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি পারিবারিক বন্ধনের প্রতিও গুরুত্ব দিয়েছেন তিনি।


সূত্র: এএফপি, আরব নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

‘কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ’

পোপ লিওকে পেজেশকিয়ান ‘কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ’

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিও’র

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিও’র

মুষ্টিমেয় স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে, ট্রাম্পের সমালোচনার জবাবে পোপ লিও

মুষ্টিমেয় স্বৈরশাসক বিশ্বকে ধ্বংস করছে, ট্রাম্পের সমালোচনার জবাবে পোপ লিও

আরও পড়ুন

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম