Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এ জন্য পুরস্কারও দেবে। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য চায় যুক্তরাষ্ট্র। এই কারণে ওয়াশিংটন সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেবে। একই সঙ্গে তথ্যদাতাকে প্রয়োজনে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছে ওয়াশিংটন। এর মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলসংক্রান্ত তথ্যও রয়েছে।

সেন্টকম জানিয়েছে, এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে। পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনে তাকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এদিকে, তথ্য জমা দেওয়ার জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির ওয়েবসাইটের লিংকও প্রকাশ করেছে সেন্টকম। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান?

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান?

ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

আরও পড়ুন

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

বিয়ে ও সন্তান নিতে তরুণদের সাহস দিলেন পোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম