Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

সংগৃহীত ছবি

Advertisement

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের চমকে দিতে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ। সেখানকার নারী কর্মীদের নতুন আইফোন উপহার দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। কর্মক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন ও পারস্পরিক সহযোগিতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। 

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, এমডি হাসিনা নিশাদ তার নারী কর্মীদের একটি কনফারেন্স রুমে ডেকে পাঠান। কর্মীরা টেবিলে বসার জন্য চেয়ার টানতেই দেখতে পান, প্রতিটি সিটের নিচে রাখা রয়েছে সুন্দর মোড়ক দিয়ে মোড়ানো উপহারের বাক্স। ভেতরে আইফোন দেখে কর্মীদের চোখে-মুখে ফুটে ওঠে চরম আনন্দ ও বিস্ময়।

তবে চমকের এখানেই শেষ ছিল না। এরপর এক হৃদয়স্পর্শী মুহূর্তে প্রতিষ্ঠানের এক নারী পরিচ্ছন্নতাকর্মীকেও হাসিনা নিশাদের হাতে শরবত পরিবেশন করার সময় একটি আইফোন উপহার দেওয়া হয়। নিজের এই প্রাপ্তিতে আবেগাপ্লুত হয়ে ওই কর্মী হাসিনা নিশাদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ভিডিওটির শেষ পর্যায়ে পুরো ঘরজুড়ে সবার মুখে ছিল হাসিমুখ আর আবেগময় এক সুন্দর পরিবেশ। 

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে হাসিনা নিশাদ নারীদের স্বপ্ন পূরণে পাশে থাকার বার্তা দেন। তিনি লেখেন, ‘আমি জানি প্রতিটি নারীই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব এবং লড়াইয়ের মধ্য দিয়ে যান। আমার ইচ্ছা আপনাদের প্রত্যেকে যেন আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন।’ 

তিনি আরও যোগ করেন, ‘অন্য কোনো নারীকে বড় হতে, সফল হতে এবং আলো ছড়াতে দেখার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। যখন একজন নারী এগিয়ে যান, তখন তিনি অন্য নারীকেও এগিয়ে যাওয়ার সাহস জোগান।’ 

জানা গেছে, এটিই প্রথম নয়; এর আগে গত ২৪ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে কর্মীদের এমন দামি উপহার দেওয়ার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেটিতে হাসিনা নিশাদের স্বামী ও কোম্পানির মালিক নিশাদ হোসেনকে কর্মীদের হাতে আইফোন উপহার দিতে দেখা গিয়েছিল।

সামাজিক মাধ্যমে ভিডিওগুলো দারুণ প্রশংসিত হয়েছে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীকেও এই উদযাপনের সমান অংশীদার করার বিষয়টি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

আল-জাজিরার বিশ্লেষণ নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক গোলকধাঁধায় আটকে গেছে ইসরাইল

নতুন নির্বাচন নাকি সরকার গঠন? রাজনৈতিক গোলকধাঁধায় আটকে গেছে ইসরাইল

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম