Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মী নাতালিয়া চাভেজের হাতে গাড়ির চাবি তুলে দেন কোম্পানির সিইও দাবান ওসমান। ছবি: সংগৃহীত

Advertisement

অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এক কর্মীকে প্রায় ৫ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি উরুস উপহার দিয়েছে দুবাইয়ের একটি আবাসন প্রতিষ্ঠান। দুই বছরে ৫০ কোটি ডলারের বেশি মূল্যের সম্পত্তি বিক্রির চুক্তি সম্পন্ন করায় এ উপহার পেয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ রিয়েল এস্টেট এজেন্ট নাতালিয়া চাভেজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির খবরে জানানো হয়, রিচকি প্রপার্টিজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাবান ওসমান তাকে এ গাড়ি উপহার দেন।

অনুষ্ঠানে শুধু একটি পুরস্কার পাওয়ার প্রত্যাশা করেছিলেন চাভেজ। কিন্তু মঞ্চে তাকে চমকে দিয়ে নতুন গাড়ি উপহার দেন ওসমান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে এ উপহার দেওয়া হয়। ২০২৬ সালের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় চাভেজকে মঞ্চে ডেকে নেন প্রতিষ্ঠানের সিইও। সেখানে তাকে একটি ট্রফি দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, বছরের সেরা কর্মী হিসেবে চাভেজের নাম ঘোষণা করে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তবে আসনে ফিরে যাওয়ার আগেই তাকে থামান ওসমান।

তিনি বলেন, ‘নাতালিয়া, নাতালিয়া! কোথায় যাচ্ছ? তোমার কি মনে হচ্ছে আমাদের আয়োজন শেষ? না, এখনো শেষ হয়নি। বন্ধুরা, তোমাদের কিছু দেখানোর আছে। তুমি কি প্রস্তুত?’


বছরের প্রথম তিন প্রান্তিকে চাভেজের ধারাবাহিক সাফল্য উদযাপন করতে বিশেষ আয়োজন করেন ওসমান। এরপর গণনা শুরু করে ফিতা কাটার মাধ্যমে একটি নীল রঙের ঝকঝকে নতুন ল্যাম্বরগিনি উরুস উন্মোচন করা হয়।

চাভেজের জন্য রাতটি ছিল আরও সাফল্যমণ্ডিত। ওই অনুষ্ঠানে তিনি চারটি বড় পুরস্কার অর্জন করেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘রিচকিতে ভালো পারফরম্যান্স করলে এমনটাই ঘটে! বড় সাফল্য, আরও বড় স্বপ্ন। অভিনন্দন, নাতালিয়া! এই অর্জন তোমার প্রাপ্য।’

নিজের পেশাগত উন্নতির বিষয়ে চাভেজ বলেন, ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য এ প্রতিষ্ঠানই উপযুক্ত জায়গা বলে তিনি মনে করেছিলেন।

কর্মক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন তিনি। বছরের প্রথম প্রান্তিকে তৃতীয় স্থান অর্জনের পর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে সেরা কর্মীর স্বীকৃতি পান। সবশেষে ২০২৬ সালের সার্বিক সেরা কর্মী নির্বাচিত হন।

দুবাইয়ে ল্যাম্বরগিনি উরুসের দাম ৯ লাখ থেকে ১৫ লাখ ৫০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

হঠাৎ আমিরাতের সব সৈকত বন্ধ ঘোষণা

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

আরও পড়ুন

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

টানা চার মাস ধরে বাড়ছে তেলের দাম, হরমুজে নতুন শঙ্কা

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম