Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ছবি: সংগৃহীত

Advertisement

পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন সংস্থায় দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ শুরু হয়েছে। দুদক, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে জিয়াউদ্দিন আয়ান বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্তের মধ্যে বিপুলসংখ্যক প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন দাবি করে তিনি দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়ার আহ্বান জানান। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ; কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দলীয়করণের অভিযোগ তুলে তিনি সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।

নাদিয়া রহমান আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষা করতে হবে এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সরকার এসব দাবি উপেক্ষা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন।

শেষে পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্যপ্রার্থীদের বাদ দেওয়া ও নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

আরও পড়ুন

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম