Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

মো. রাব্বি হোসেন

Advertisement

ফেসবুকে একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত নেতা মো. রাব্বি হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে রাব্বি হোসেনের কোনো সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি। এজন্য সোমবার রাতে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে রাব্বি হোসেনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাস ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভের প্রতীক দিয়ে মন্তব্য করেন রাব্বি হোসেন।

পরে ওই মন্তব্যের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। রাব্বি হোসেন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত—এমন অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি থেকে প্রাথমিক সদস্যপদসহ তাকে বহিষ্কার করা হয়।

সূত্র আরও জানায়, সোমবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় গেলে রাব্বি হোসেন কয়েকজন ছাত্রদল নেতার তোপের মুখে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানায় নেওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাত ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

রাব্বি হোসেন বলেন, আমি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছি। ছাত্রলীগের সঙ্গে আমার কখনই ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা ছিল না। ক্যাম্পাসে আমি সবসময় স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় ছিলাম। এ কারণে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে সার্কাজমও করতাম।

‘গতকালকের পোস্টে আমি মূলত ওই ছাত্রলীগ নেতাকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে ‘শুভ জন্মদিন আপা’ লিখেছিলাম এবং সার্কাজম হিসেবে লাভ রিঅ্যাক্ট দিয়েছিলাম। আমি ভেবেছিলাম, ক্যাম্পাসের সবাই আমার রাজনৈতিক অবস্থান ও আন্দোলনে সক্রিয়তার বিষয়টি জানেন। তাই তারা মন্তব্যটিকে সার্কাজম হিসেবেই দেখবেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমি দ্রুত কমেন্টটি ডিলিট করে আমার অবস্থান পরিষ্কার করি; কিন্তু ক্যাম্পাসে এ নিয়ে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ আমাকে হেফাজতে নেয় এবং বিস্তারিত তদন্ত করে। তদন্তে আমার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম; কিন্তু আমার একটি সার্কাজমের মন্তব্যকে কেন্দ্র করে কোনো কিছু বিবেচনা না করেই আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানো হয়েছে। একইভাবে আমার সংগঠন জাতীয় ছাত্রশক্তি থেকেও কোনো ধরনের তদন্ত ছাড়াই আমাকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে তেমন কিছু পায়নি। তার একটি পরীক্ষা রয়েছে। বিভাগের শিক্ষকরাও তার বিষয়ে অনুরোধ করেছিলেন। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাই সব দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

আরও পড়ুন

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম