Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

ফাইল ছবি

Advertisement

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ৮০১-১০০০তম অবস্থানের এ তালিকায় অ্যালফাবেটিক্যাল ক্রমে যৌথভাবে শীর্ষে রয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়- টিচিং, রিসার্চ এনভায়রোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক—এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষণা খাত এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে। এ প্রণোদনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

আরও পড়ুন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

কোর্সের উত্তরপত্র হারানোর জের শিক্ষার্থীদের কক্ষে নিয়ে ‘চুপ থাকার’ নির্দেশ সিনিয়রের

শিক্ষার্থীদের কক্ষে নিয়ে ‘চুপ থাকার’ নির্দেশ সিনিয়রের

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

ইবিতে সংঘর্ষে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে দুই কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম