নিকাব ইস্যুতে ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে এলেন সামিনা লুৎফা
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।
|
ফলো করুন |
|
|---|---|
শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা ও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা।
রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে এ প্রতিবাদ জানান তিনি। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন এই শিক্ষক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ক্লাসরুমে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে। এর প্রতিবাদে এবং কথা বলা বা ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছি। আমি আজ ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) নির্ধারণ করেছি। অনুমতি ছাড়া কী কী করা যাবে বা যাবে না, মতবিরোধ কীভাবে নিরসন হবে, এ নিয়ে কথা বলেছি।’
তিনি আরও লেখেন, ‘তারপর ক্লাসে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট বসে ছিলাম। সংহতি জানাতে চাইলে রিক্লেইম করুন ক্লাসরুম! তাহমিনার ছবি শেয়ার করার সময় ইংরেজিতে যেটুকু লিখেছিলাম, সেটুকুও যোগ করে দিলাম।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়।

