Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

অধ্যাপক ড. আতসুশি সুনামি। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।

রোববার (১১ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। 

 অধ্যাপক ড. আতসুশি সুনামি জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট। সাসাকাওয়া পিস ফাউন্ডেশন হলো জাপানের একটি অন্যতম প্রধান বেসরকারি লাভ-বিহীন থিংক ট্যাংক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে নিপ্পন ফাউন্ডেশনের অনুদানে এটি প্রতিষ্ঠিত হয়।

এছাড়া, সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর সিন্ডিকেটের এক সভায় দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি হিসেবে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

অভিযোগ প্রমাণিত হলে ঢাবি শিক্ষক তাসনিমের ব্যবস্থা নিতে হবে: ইউটিএল

অভিযোগ প্রমাণিত হলে ঢাবি শিক্ষক তাসনিমের ব্যবস্থা নিতে হবে: ইউটিএল

আরও পড়ুন

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন বক্তা কে এই আতসুশি সুনামি

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, আবেদন ১ নভেম্বর থেকে

শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভাগ

শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভাগ

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

‘চোখ দেখতে না পাওয়ায় স্বস্তি পাচ্ছিলাম না’—নিকাব বিতর্কে মুখ খুললেন ঢাবি শিক্ষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম