Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।

Advertisement

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা তৈরিতে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকাকে বিবেচনা করা হয়।

তালিকায় স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা হলেন— মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১,০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১,১২,৫৩১), সৈকত মিত্র (১,২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১,৪৭,১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১,৫৬,৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১,৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১,৯৮,৭০১), মো. আবদুস সালাম (২,০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২,৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২,৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩,০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩,৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩,৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩,৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭,৪৩,৮৩৪)।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

তিনি বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একইসঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের গুরুত্বপূর্ণ প্রতিফলন।    

উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা করছেন এবং তাদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে।

তিনি আরও বলেন, গবেষণার পরিধি ও মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেও কাজ চলছে।

এদিকে, একই গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় প্রকাশিত বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাবির নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

আরও পড়ুন

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম