Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Advertisement

ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর সাইনবোর্ডে নিজ বাসা থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিহত কামরুল ছারপোকা মারার ওষুধ- অ্যালুমিনিয়াম সায়ানাইড সেবন করে ঘরের দরজা লাগিয়ে দেন। এরপর তার পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে মৃত্যু হয়।

আত্মহত্যার আগে একটি নোটবুকে কামরুল ইসলাম লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই’।

নিহত কামরুল ইসলাম ঢাকা কলেজের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।

নিহতের সহপাঠী মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়নের মধ্যে ছিলেন কামরুল। তার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তার বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। 

তাদের ধারণা, পারিবারিক এই বিরোধ ও সম্পর্কের জটিলতা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেন।

গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’ এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) একই পৃষ্ঠায় নোটবুকে লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ইসরাইলি সেনাদের আত্মহত্যার রেকর্ড, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

আরও পড়ুন

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

চিরকুট লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

যে কারণে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম