নিজের গুলিতে প্রাণ গেল এসআইর
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম
জাহাঙ্গীর হোসেন তালুকদার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার (৪ নভেম্বর) ভোরে তার লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের কার্যালয়ের পাশের আবাসিক কক্ষে অবস্থান করছিলেন এসআই জাহাঙ্গীর হোসেন। বুধবার ভোরে ওই কক্ষে নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
