Logo
Logo
×

Advertisement

রাজধানী

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর ভাটারার সাইদনগরে ভবন থেকে পড়ে মুবতাসির ফুয়াদ নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোর ৬টার দিকে সাইদনগর বড় মসজিদসংলগ্ন একটি মেসে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার বাবা মোস্তাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক।

নাঈমের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, নাঈমসহ কয়েকজন সাইদনগরের ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলায় মেস করে থাকতেন। ভবনটির পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানের সংযোগপথ দিয়ে দুই ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়।

তারা জানান, শুক্রবার সকালে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শুনে বেরিয়ে দুই ভবনের মাঝখানে নাঈমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, কীভাবে নাঈম নিচে পড়ে গেছেন, তা তারা দেখেননি। ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। তবে ভবনের কেয়ারটেকারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, নাঈম এক ভবন থেকে পাশের ভবনে গিয়ে কাউকে ডাকাডাকি করেছিলেন। এ সময় তিনি বারান্দা থেকে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নাঈমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

হাজারীবাগে অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাজারীবাগে অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

আরও পড়ুন

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত সেই ওসি বদলি

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম