Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

Advertisement

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে একটি গাড়িসহ তাদের আটক করা হয়।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জেলার হোমনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, নাশকতা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে তারা মহাসড়কের পুটিয়া এলাকায় জড়ো হয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে পুলিশে সোপর্দ করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সহযোগিতায় আটকের বিষয়টি উল্লেখ করেন।

অন্যদিকে দাউদকান্দি মডেল থানার অফিশিয়াল ফেসবুক পেজেও আটক ১৬ জনের ছবিসহ একটি পোস্ট দিয়ে মহাসড়কের পুটিয়া এলাকা থেকে গাড়িসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন— হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের মো. শাহিন হাসান শুভ (২৬), কারারকান্দি গ্রামের ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), শামীম (২২) ও ছোটন (২১); নিলুখী ইউনিয়নের ওপারচর গ্রামের সাইদুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের বাদল মিয়া (৪১) ও মো. সারমিন শাহ (৩২); ভাসানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯) ও মো. হাসান (২১) এবং আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মামুনুর রহমান (৫০)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে একটি গাড়িসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

অসংলগ্ন অডিও ফাঁস, লাকসামে ইউনিয়ন বিএনপির সভাপতিকে শোকজ

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

সংবর্ধনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, স্কুলের ভেতর আশ্রয় নিলেন এমপি

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

দাউদকান্দিতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ নেতাকর্মী গ্রেফতার

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল সিগারেট তৈরির সমন্বিত প্ল্যান্ট

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল সিগারেট তৈরির সমন্বিত প্ল্যান্ট

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

ঝটিকা মিছিলের প্রস্তুতি, গাড়িসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন আটক

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম