চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল সিগারেট তৈরির সমন্বিত প্ল্যান্ট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ সিগারেট নয়; এবার চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে মিথ্যা ঘোষণায় আমদানি করা সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সম্পূর্ণ একটি সমন্বিত প্ল্যান্ট। যেখানে সাতটি মেশিন রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এই প্ল্যান্ট আটক করেছে।
সিগারেট প্যাকিং ও রেপিং মেশিন ঘোষণা দিয়েই চালানটি আমদানি করা হয়েছিল। যার মূল্য দেখানো হয় বাজার মূল্যের ২৫ ভাগের এক ভাগ। এতে বড় অঙ্কের শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
এনবিআরের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে (বিই) পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
তবে সিআইআইডি সন্দেহজনক হওয়ায় এই চালানটি কায়িক পরীক্ষার পরীক্ষার উদ্যোগ নেয়। এতে দেখা যায়, এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার পাওয়া যায়। অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের আড়ালে সিগারেট তৈরির মূল মেশিন বা পুরো প্ল্যান্টই আমদানি করা হয়েছে। এই প্ল্যান্টের ইনভয়েসের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। কিন্তু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্ল্যান্টের ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ বেশি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে প্রায়ই আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আটক হয়। এবারই প্রথম পুরো সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের প্ল্যান্ট আটক করল সিআইআইডি।

-6af5e2fe87498.jpg)