Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

সিলেটের সারদা স্মৃতি হল

Advertisement

গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা হলে তালা দেন। এ সময় হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাখা সব ছবির ফ্রেম অপসারণ করা হয়।

জাসাস নেতারা জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সংগঠনটির দুই নেতা শামসুল আলম সেলিম এবং রজতকান্তি গুপ্ত জোটটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা সারদা স্মৃতি হলে জড়ো হয়ে গোপন সভা করছেন বলে খবর পাওয়া যাচ্ছিল।

রোববার (১৫ নভেম্বর) রাতে সেখানে আবারও এমন একটি বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে সোমবার দুপুরে তারা হলে যান।

নেতারা বলেন, হলে থাকা শেখ মুজিবুর রহমানসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করে তালা দেওয়া হয়েছে। সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তিনিই নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন।

এ সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

ব্যাংক থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনের গল্প

ব্যাংক থেকে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পেছনের গল্প

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সিলেটে আটক অবৈধ যানবাহন ছাড়তে এসএমপির ৫ শর্ত

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সাদাপাথর ঘিরে নতুন পর্যটন পরিকল্পনা

সিলেটে গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকে আগুন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম