Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

Icon

বাসস

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

প্রতীকী ছবি

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ১০৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪২ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ২৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১৩০ লিটার চোলাই মদ, ২৫ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল বিয়ার, এক বোতল হুইস্কি, পাঁচটি ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১৬৮ গ্রাম ট্যাপেনটাডল পাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৪, কক্সবাজারে ৯, কুমিল্লায় ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ৫, লক্ষ্মীপুরে ২, রাঙামাটিতে ১, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৮৯ জনের মধ্যে ২১১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কক্সবাজারে ১৬, কুমিল্লায় ১১৯, চাঁদপুরে ৫, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ২০, রাঙামাটিতে ২, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানের ১ জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন

চার পরীক্ষায় প্রথম শ্রেণি, ডেঙ্গুতে থামল মেধাবী শিক্ষার্থী তারিনের জীবন

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

বাবা বিএনপি নেতা, ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম