Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গাজীপুর কারাগারে

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গাজীপুর কারাগারে

Advertisement

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর বনানী থানা পুলিশ তাকে আটক করে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে তারা জানতে পারে, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় টিপু আলম আসামি। রাতেই আমাদের বিষয়টি জানানো হলে পুলিশ পাঠিয়ে বনানী থানা থেকে তাকে কালিয়াকৈরে নিয়ে আসা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে রাজধানীর মহাখালী এলাকা থেকে বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করে বনানী থানা পুলিশ। সেখানে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করলে কালিয়াকৈর থানার ওই হত্যা মামলার তথ্য পাওয়া যায়। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় টিপু আলম মিলনকে ১৯ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

দায়িত্ব নিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাইয়েদুল আলম

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২, পিস্তল উদ্ধার

ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২, পিস্তল উদ্ধার

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, পুড়ল মালামা

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম