Logo
Logo
×

Advertisement

সরকার

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

সাভারের আশুলিয়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্টদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মাননার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী।

তিনি জানান, চলতি অর্থবছরে নির্ধারিত সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে তাদের তথ্য অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। যারা এখনও তালিকাভুক্ত হননি, তারাও অন্তর্ভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মাননা পাবেন।

সরকারি সম্মাননার পরিধি সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচি শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদেরও এর আওতায় আনা হবে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন মজুরি ঘোষণার পরও কাটেনি শিল্পাঞ্চলের অস্থিরতা

নতুন মজুরি ঘোষণার পরও কাটেনি শিল্পাঞ্চলের অস্থিরতা

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৪১ কারখানা বন্ধ

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুন, ৫ বছর পর রহস্য উদঘাটন

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

আরও পড়ুন

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম